ভিপি নুরের মামলার প্রতিবেদন ২৬ এ‌প্রিল

১০ মার্চ ২০২০, ১২:৪৯ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার অভিযোগে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তা‌রিখ পিছিয়েছে। মঙ্গলবার নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল ক‌রেন‌নি। তাই ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল নতুন দিন ধার্য করেন।

গত বছর ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন রোকেয়া হলের শিক্ষার্থী মারজুকা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় নুরসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- নির্বাচনে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকালে বাদী মারজুকা রায়না রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়ান। এর মধ্যে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচালের চেষ্টা করেন অভিযুক্তরা। তারা গণমাধ্যমকর্মীদের মধ্যে গুজব ছড়ান যে, ট্রাঙ্কভর্তি সিলমারা ব্যালটপেপার হলের ভেতরে রয়েছে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উসকে দেন।

এক পর্যায়ে হল প্রভোস্ট ড. জিনাত হুদা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। সংরক্ষিত ব্যালট পেপারগুলো সাদা। কিন্তু অভিযুক্তরা প্রভোস্টের কথা না শুনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শিক্ষার্থীদের গালাগাল করেন। এসময় তারা রোকেয়া হল সংসদের দরজা-জানালা ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে তারা সংসদের ভেতর অনধিকার প্রবেশ করে একটি ট্রাঙ্ক বের করে আনেন। সেটি খুলে দেখা যায়, সব ব্যালট পেপারই সাদা। কোনোটিতে সিল মারা নেই।

ঘটনার দিনই মারজুকা রায়না শাহবাগ থানায় নুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকে আসা‌মি করা হয়।

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬