অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে দিলেন মালিকরা 

২৩ আগস্ট ২০২৬, ০৩:০৮ PM
বৈধতার দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবন অবরোধ

বৈধতার দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবন অবরোধ © সংগৃহীত

অনুমোদন ছাড়া সড়কে চলা স্লিপার বাসের বৈধতা চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার মালিক সমিতির নেতাকর্মীরা। রবিবার (২৩ আগস্ট) দুপুরে দেশের সড়ক পরিবহনে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি আদালতের রায়ের আগে সড়বে অবৈধভাবে দাপিয়ে বেড়ানো এসব অবৈধ স্লিপার বাসের ব্যাপারে কোনোরূপ আইনি পদক্ষেপ না নেওয়া।

অবস্থান কর্মসূচির আগে গণমাধ্যমের কাছে নিজেদের একাধিক দাবি তুলে ধরেন বাস মালিক সমিতির নেতারা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—আদালতে বিচারাধীন রিটের (নং-১২৯০/২০২৫) চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও নিরাপত্তা কাঠামো নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতার দ্রুত অবসান ঘটানো।

এছাড়া আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ রেখে সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের দাবি জানান তারা।

মালিক সমিতির নেতারা উল্লেখ করেন, দেশে এই খাতে শত শত কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা জড়িয়ে রয়েছে। বিকল্প কোনো সুযোগ না দিয়ে হঠাৎ চলাচল বন্ধ করা হলে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়বেন সংশ্লিষ্ট সকলে।

আইন মেনে পরিবহন পরিচালনা করতে তারা প্রস্তুত জানিয়ে সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ একটি প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকলিপি বিআরটিএ কর্তৃপক্ষের কাছে জমা দিতে যান।

ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর জানান, স্লিপার কোচ মালিক ও কর্মচারীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9