এবার আন্দোলনের হুশিয়ারি সান্ধ্য কোর্স শিক্ষার্থীদের

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ AM

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ করলে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন পরিচালিত সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া সান্ধ্য কোর্স বন্ধের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন সান্ধ্য কোর্সের কয়েকজন শিক্ষার্থী।

সামাজবিজ্ঞান অনুষদের সান্ধ্য কোর্স সোশ্যাল পলিসির শিক্ষার্থী আমিনুল ইহসান রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সান্ধ্য কোর্স বন্ধের প্রতিবাদ আগামী শুক্রবার মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা সমবেত হয়ে এর প্রতিবাদ জানাব। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে ৫ সপ্তাহের সময় দেয়া হয়েছে। এর মধ্যে যদি সঠিক সিদ্ধান্ত না আসে তাহলে আমরাও আন্দোলনে নামব।

এদিকে সোমবার বেলা তিনটা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত সাত ঘন্টারও বেশি সময় ধরে একাডেমিক কাউন্সিলের সভায় সান্ধ্য কোর্স আলোচনা হয়।  সেখানে সান্ধ্য কোর্সে  শিক্ষার্থী ভর্তি সাময়িক বন্ধ করা হয়েছে। এ ছাড়া নীতিমালা করার জন্য  উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদকে প্রধান নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনটি একাডেমিক কাউন্সিলের সভায় উঠবে। সেখানে এ ব্যাপারে একটি নীতিমালা করা হবে। এরপর থেকে নীতিমালা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স পরিচালিত হবে।

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close