টিএসসিতে পথশিশুদের আলোর ঠিকানা ‘পদ্ম স্কুল’

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০ PM

© ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো ‘পদ্ম স্কুল’৷ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’র যৌথ উদ্যোগে এই স্কুলের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে।

পরে ডাকসু জিএস গোলাম রাব্বানী ফেসবুক পোস্টে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই স্কুলটি পরিচালিত হবে। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুইদিন ক্লাস চলবে। পরবর্তীতে ভালো সাড়া পাওয়া গেলে ক্লাস তিনদিন করা হবে বলে জানান তিনি।

আগামীকাল মঙ্গলবার বেলা ১টায় প্রথম ক্লাসের শিক্ষক হিসেবে তিনি উপস্থিত থাকবেন। স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলেও নিশ্চিত করেছেন।

ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন। মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।

ট্যাগ: রাজনীতি
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্ছেদের দুই মাসেই ফের দখলে যশোর শিক্ষা বোর্ডের সামনের সরকা…
  • ২৩ আগস্ট ২০২৬