ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের পুনর্মিলনী ১৩ মার্চ

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ৩২তম বার্ষিক পুনর্মিলনী আগামী ১৩ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। নিবন্ধন চলবে ১০ মার্চ পর্যন্ত। পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ৩২ তম পুনর্মিলনী ও সাধারণ সভা আজিমপুর গার্লস স্কুল ও কলেজের পরিবর্তে আগামী ১৩ মার্চ ঢাবির টিএসসিতে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা ও র‌্যাফেল ড্র। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য এ বছর নিবন্ধন ফি ধার্য করা হয়েছে জনপ্রতি ১০০০ টাকা, দম্পতি (স্বামী-স্ত্রী) ১৮০০ টাকা, সন্তান প্রতিজন ৫০০ টাকা ও চালক ৪০০ টাকা। নিবন্ধন ফি সরাসরি অথবা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে জমা নেওয়া হবে।

এক্ষেত্রে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মাসুদ রানা খান (বিকাশ ০১৭১২৫১১৫৭৬) ও মাহমুদুর রহমানের (বিকাশ ০১৭১৭০৯৩৭৮৯) কাছে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এছাড়াও যেকোনো তথ্যের জন্য সমিতির কোষাধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম হাওলাদার (০১৭১৫৭৯৩২৮০) এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন ছাত্র সমিতির প্রকাশনা সম্পাদক ড. মো. এটিএম সামছুজ্জোহার (০১৬৭৮১৪২৯২৪) সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যাবে।

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬