সীমান্ত হত্যার বিচারের দাবিতে ঢাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪ PM

© টিডিসি ফটো

সীমান্ত হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ। এ কর্মসূচিতে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের আগে ড. আনু মুহাম্মদ বলেন, সীমান্ত হত্যার বিরুদ্ধে সকল সংগঠন ও নাগরিবৃন্দকে ঐক্যবদ্ধভাবে হতে হবে। মোদি সরকার বাংলাদেশে আসলে সীমান্ত হত্যা বিষয়ের সমাধান করেই আসতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সীমান্ত হত্যার ব্যাপারে সকলের দুর্বল ও প্রতারণামূলক ভূমিকার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে এখানে মাসব্যাপী অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আব্দুল্লাহের প্রতিও সংহতি প্রকাশ করছি। একার পক্ষে এত বড় আন্দোলন করা সম্ভব নয় তাই বিভিন্ন ছাত্র সংগঠনকে আরো জোরদার ভূমিকা রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, নাসির অনেক মানুষের ক্ষোভের একটি সম্মিলিত প্রতিধ্বনি তাই ভারত সরকারকে এই বিষয়টি উপলব্ধি করার দাবি জানাই। মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদি সরকার আসার আগেই যেন এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসে যে, সীমান্তে আর একজনও হত্যা হবে না, খুন হবে না এবং সীমান্তে ঘটা সকল অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গণস্বাক্ষর কর্মসূচির ব্যাপারে নাসির আবদুল্লাহ বলেন, গণস্বাক্ষর কর্মসূচি চলবে। যে কেউ এসে এখানে একাত্মতা জানাতে পারবেন।

প্রসঙ্গত, সীমান্ত হত্যাকান্ড বন্ধ ও সীমান্ত সমস্যার সুষ্ঠু সমাধানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ'র শিক্ষার্থী নাসির আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থানের দীর্ঘ একমাস পূর্ণ হলো।

ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬
জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সংসদীয় কমিটিতে সরকারি দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয় ও চাপিয়…
  • ২৩ আগস্ট ২০২৬