ঢাবির সিনেট সদস্য হলেন সাদ্দাম

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে এর গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার স্থলাভিষিক্ত হলেন ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬