আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২০ PM

© টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা ২০১৯-২০২০-এ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে। এছাড়া এই প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। আজ মঙ্গলবার প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় হকি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ এই শ্লোগানকে ধারণ করে গত ০৯ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬
‎শিল্পকলা একাডেমিতে কাকতাড়ুয়ার ‘পুতুলনাট্য উৎসব’ আগামী  ২৭ …
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইয়ামাহা, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
তিনটি ইউনিয়নে একটি হেলথ হাব, তিনটি ওয়ার্ডে হবে একটি ওয়েলবিয়…
  • ২৩ আগস্ট ২০২৬