উপাচার্যের বাসভবনে হামলা, ফের পিছিয়েছে প্রতিবেদন দাখিলের তারিখ

১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৯ PM

© ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও গাড়ি পোড়ানোসহ দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ২৩ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। ফলে ১৬তম বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মামলাগুলোর প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে শাহবাগ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা মামলার প্রতিবেদন দাখিল করেননি। এজন্য তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

২০১৮ সালের ১০ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা দায়ের করে পুলিশ। তবে কোনো মামলাতে আসামির নাম উল্লেখ করা হয়নি।

আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূল গেট ভেঙে ফেলে। দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে তারা। এসময় বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাংচুর চালায়।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬