ঢাবি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ইয়ামীন-আখতার

১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার (আংশিক) নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আখতার হোসেনকে রাখা হয়েছে। 

আজ সোমাবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এ কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নাজমুল হুদা ও শামসুজ্জোহা শাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাকিল মিয়া ও সাদিয়া ইসলাম মুনা আর সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ।

জানা যায়, এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন বিন ইয়ামীন মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। আর আখতার হোসেন ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬
‎শিল্পকলা একাডেমিতে কাকতাড়ুয়ার ‘পুতুলনাট্য উৎসব’ আগামী  ২৭ …
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইয়ামাহা, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
তিনটি ইউনিয়নে একটি হেলথ হাব, তিনটি ওয়ার্ডে হবে একটি ওয়েলবিয়…
  • ২৩ আগস্ট ২০২৬