উৎসবের ছুটিতে ক্লাস-পরীক্ষা না নেওয়ার আহ্বান ডাকসুর

১৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ AM

© ফাইল ফটো

সরস্বতী পূজার দিন ক্লাস-পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এছাড়া আহ্বানে সাড়া না দিলে করণীয় নির্ধারণে ডাকসু পিছপা হবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার প্রতিবাদে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশব্যাপী যে সত্য-সুন্দর-অহিংস-অনুকরণীয় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, তার সুষ্ঠু সমাধান জাতিকে নতুন করে আশান্বিত করেছে, একাত্তরের শহীদদের রক্তস্নাত মহান অঙ্গীকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রতি।

এতে আরও বলা হয়, ‘পূজার দিনে ভোট নয়’, স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যমসহ অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি মানুষকে যোগ দেওয়ায় যাকসুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

উৎসবের ছুটিতে ক্লাস পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ডাকসু জোরালো আহ্বান জানাচ্ছে, অতীতের মতো আগামীতেও যেন উৎসবের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে পরীক্ষা-ক্লাস-এসাইনমেন্ট-প্রেজেন্টেশনের তারিখ নির্ধারণ করা না হয়। এমনটি করা হলে এবারের মতো আগামীতেও ডাকসু তার করণীয় নির্ধারণে পিছপা হবে না।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close