ঢাবির মাঠ ভাড়া দেয়া বন্ধ করতে ডাকসু নেতার উদ্যোগ

১৩ জানুয়ারি ২০২০, ০৭:০৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সহ সব আবাসিক হলের মাঠ বাণিজ্যিকভাবে ভাড়া দেয়া বন্ধ হচ্ছে। ডাকসু সদস্য তানবীর হাসান সৈকত এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মাঠসমূহে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন ‍উপাচার্য।

সোমবার ডাকসু সদস্য তানবীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সহ হলের মাঠগুলো বহিরাগত লোকদের কাছে ভাড়া দেওয়া হয়। কেন্দ্রীয় খেলার মাঠ যততত্র ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজানোর কারণে সাইন্স লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। তাছাড়া মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগত মানুষের বিশ্বদ্যালয়ে আনাগোনা হয়। ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা নিরাপত্তাহীনতায় ভোগে।

এদিকে বিষয়টি ডাকসু সদস্য তানবীর হাসান সৈকতের দৃষ্টিগোচর হলে তিনি বিশ্ববিদ্যালয় ভিসির নিকট খেলার মাঠ ভাড়া না দেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করেন। তার অনুরোধের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ভিসি খেলার মাঠ ভাড়া বন্ধ করবেন না বলে তানবীর হাসান সৈকতকে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে তানবীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নানা নিরাপত্তা হীনতায় ভোগে। আমাকে অনেক শিক্ষার্থী বিষয়টি জানিয়েছেন। তাদের জানানোর প্রেক্ষিতে আমি উপাচাযের কাছে খেলার মাঠ ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি জানিয়েছেন, এখন থেকে আর খেলার মাঠ ভাড়া দেওয়া হবে না।

তবে বিষয়টি জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড.আখতারুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে জবাব দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
পরীক্ষায় নকলের দায়ে নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close