ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এমনটাই জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে বিরোধী অনেক দলের।
এদিকে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি লিখেছেন, ‘উন্নত ও উন্নয়নশীল দেশেও যেখানে ইভিএমে ভোট নিয়ে জালিয়াতি, কারচুপির অভিযোগ রয়েছে,দুই নাম্বারি হয়েছে। সেখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইভিএমের ভোটে অংশ নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমার বোধগম্য নয়!
আমার কাছে মনে হয়, এটা রাজনৈতিক দলগুলোর একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যেমন জনগণের ভোট ছাড়াই ২ টি নির্বাচন হয়েছে।
ইভিএমে ভোট করে এবার জনগণের অংশগ্রহণ দেখিয়ে অদৃশ্য কারচুপির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার আরেকটি পথ সুগম করা হচ্ছে। যেখানে প্রযুক্তি সম্পর্কে এখনও দেশের বেশিরভাগ সাধারণ মানুষ ভালোভাবে পরিচিত নয়, এখনোও অসংখ্য অশিক্ষিত মানুষ ভালভাবে টিপসই দিতে পারে না, সেখানে ইভিএমে ভোট!’