সিটি নির্বাচনের তারিখ পুণঃবিবেচনার আহ্বান ডাকসুর

১১ জানুয়ারি ২০২০, ০৮:০৪ PM

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুণঃবিবেচনার জন্য আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। স্বরসতী পূজা এবং নির্বাচনের তারিখ একই সময়ে হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানিয়েছে ডাকসু। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদের রতস্নাত মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক অঙ্গীকার। এর মধ্যে অন্যতম প্রধান উপজীব্য ধর্ম যার যার, উৎসব সবার। মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে স্বরসতী পূজা পালিত হয়। আগামী ৩০ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একই দিনে পূজা ও নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখরতায় বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড সমস্যাকূল হওয়ার আশংকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রগতিশীল ছাত্র সমাজ এর একটি সুস্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর সমাধান চায়। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের তারিখ পুণঃবিবেচনার আহবান জানাচ্ছে।

জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬
আইইডিসিআরের পরিচালককে মারধর-হেনস্তা, সেই ড্যাব নেতা বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
হাওর-বাঁওড়, নদী ও সমুদ্রে তৈরি হচ্ছে অভয়াশ্রম: মৎস্যমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬