ধর্ষণের প্রতিবাদ: পরীক্ষায় সাদা খাতা জমা দিলেন ঢাবি শিক্ষার্থীরা

০৯ জানুয়ারি ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল রয়েছে পুরো ক্যাম্পাস। ধর্ষণের ঘটনার পর থেকে শিক্ষার্থীরা দল বেঁধে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এবার ঘটলো আরও ব্যতিক্রমধর্মী প্রতিবাদ। আর তাহলো ধর্ষণের প্রতিবাদে সেমিস্টার ফাইলান পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছেন ১৬ শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার হলে এমন ঘটনা ঘটে। তারা সবাই ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রী।

জানা গেছে, ধর্ষককে গ্রেফতারের আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত করার আবেদন করেছিল ওই শিক্ষার্থীরা। কিন্তু বিভাগ পরীক্ষা স্থগিত না করায় সাদা খাতা জমা দিয়েছে বলে জানায় তারা। বুধবার সকাল নয়টা থেকে পরীক্ষা আরম্ব হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ১০টা ৪৫মিনিটে পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা অংশ নিলেও নিজেদের বিবেকের তাড়নায় ওই শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়েছেন বলে জানায়।

যদিও ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনু নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মজনুকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৩১ ডিসেম্বর থেকে ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ১৮০ জন শিক্ষার্থী।

সাদা খাতা জমা দেয়া এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের বোনকে ধর্ষণকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য আবেদন করি। কিন্তু আবেদন অগ্রাহ্য করে পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। তাই এমন অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও কিছু না লিখে সাদা খাতা জমা দেই। গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেননি প্রশাসন।

গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেকের জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটিতে তামিম ইকবাল, বাকিরা কে কোন দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close