ঢামেক থেকে রিলিজ পেলেন সেই ঢাবি ছাত্রী

০৯ জানুয়ারি ২০২০, ০২:২৫ PM

রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলাকায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে ছাড়পত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল ছেড়ে যান ওই ছাত্রী।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিপীড়নের শিকার শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। এক সপ্তাহ পর ওই শিক্ষার্থীকে ফলোআপের জন্য হাসপাতালে আসতে বলা হয়েছে।

মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব, পুলিশ প্রশাসনসহ দায়িত্বশীল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

ঘটনার তিন দিনের মাথায় গতকাল বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলার ঘটনাস্থলের কাছে শেওড়া রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ধর্ষক মজনুকে (৩০)।

চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেকের জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটিতে তামিম ইকবাল, বাকিরা কে কোন দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close