ঢাবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করবেন ভিসি আখতারুজ্জামান

০৯ জানুয়ারি ২০২০, ০১:০৫ PM

© টিডিসি ফটো

আগামী শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর ফুলার রোড আবাসিক এলাকা গেট সংলগ্ন চত্বরে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০’ উদ্বোধন করা হবে। ভিসি ও রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোভার স্কাউট গ্রুপের অংশগ্রহণে ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ১২টি স্পটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

স্পটগুলো হলো- উত্তর ফুলার রোড গেটসংলগ্ন চত্বর, উদয়ন স্কুল, নীলক্ষেত আবাসিক এলাকা, নীলক্ষেত আইয়ুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিববাড়ি আবাসিক এলাকা, বিজয় একাত্তর হল সংলগ্ন বটতলা, জগন্নাথ হল মন্দির, শহীদুল্লাহ হল পুকুর পাড়, নিউ মার্কেট কমিশনার কার্যালয়, তিন নেতার মাজার মসজিদ সংলগ্ন গেট, শাহবাগস্থ জাতীয় জাদুঘর ও শিশুপার্ক।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬