ঢাবি ছাত্রী ধর্ষণ: আইনি সহায়তা দেবে ২৫ আইনজীবী

০৮ জানুয়ারি ২০২০, ১১:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় ভিকটিমকে আইনি সহায়তা দিতে ২৫ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ আইন সমিতি। আজ বুধবার বাংলাদেশ আইন সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার জন্য আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। এখন বিচার–প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে বাংলাদেশ আইন সমিতির সদস্য মহানগর পিপি আবদুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। বাংলাদেশ আইন সমিতি চলমান মামলার পুরো প্রক্রিয়া দেখভাল করবে।

এ ঘটনায় মজনু নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দ্রুত সময়ে আসামিকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রবিবার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাঁকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন।

ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আজই আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।

মামলার এজাহার মঙ্গলবার ঢাকার আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬