ঢাকা বিশ্ববিদ্যালয়: আবারও অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

০৮ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও অছাত্রদের অবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ৯ অক্টোবর প্রভোস্ট কমিটির এক সভায় শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল। সে সময় বলা হয়েছিল, কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বসবাসরত শিক্ষার্থীদের আবাসিক/দ্বৈতাবাসিক মর্যাদা আগামী ১০ দিনের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়েছে। যাদের ছাত্রত্ব নেই, তাদেরকে অবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আর ছাত্রী হলগুলোতে বিদ্যমান বিধিমালা অনুসারে এবং ছাত্র হলগুলোতে শূন্য সিটের বিপরীতে জুলাই মাসে আবাসিক বা দ্বৈতাবাসিক সিট প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহবান করার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা ও চাহিদা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬