ঢাবি শিক্ষার্থীদের আবাসিক মর্যাদা হালনাগাদের নির্দেশ

০৬ জানুয়ারি ২০২০, ১০:০২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হলগুলোতে বসবাসরত শিক্ষার্থীদের আগামী দশ দিনের মধ্যে আবাসিক বা দ্বৈতাবাসিক মর্যাদা হালনাগাদের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব নেই তাদেরকে অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রী হলগুলোতে বিদ্যমান বিধিমালা অনুসারে এবং ছাত্র হলগুলোতে শূন্য সিটের বিপরীতে আগামী জুলাই মাস থেকে আবাসিক ও দ্বৈতাবাসিক সিট প্রদানর লক্ষ্য দরখাস্ত আহবান করা হবে। এক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা ও চাহিদার বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।

এছাড়াও সভায় ঢাবি শিক্ষার্থীর এক ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের ঘটনয়ায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

দেখুন: ১ম বর্ষের শিক্ষার্থীরা যেন হলে না উঠে: ঢাবি উপাচার্য

সভার সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিভাবে সীমিত সম্পদকে ব্যবহার করে একে একটি উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায় সেটা বিবেচনায় নিচ্ছি। সেই লক্ষ্যেই এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেকের জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটিতে তামিম ইকবাল, বাকিরা কে কোন দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close