ধর্ষণের শিকার ছাত্রী: গভীর রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

০৬ জানুয়ারি ২০২০, ০৩:৫৪ AM

© টিডিসি ফটো

রাজধানীর কুর্মিটোলায় এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। এ ঘটনার বিচারের দাবিতে রবিবার দিবাগত রাতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীর। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভার্স্কযের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজিএস সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের কর্মসূচির সাথে ঐক্যবদ্ধ হয় ডাকসুর নেতৃবৃন্দ প্রতিবাদ করবেন এবং পরবর্তীতে ডাকসুর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, এ ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার জেগে থাকবে। ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধর্ষিতার ছবি ও নাম প্রকাশ না করার আবেদন জানিয়ে ধর্ষকের ছবি প্রকাশ করার জন্য আমাদের সকলের পদক্ষেপ নিতে হবে বলেন সাদ্দাম হোসেন।

এদিকে, সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজু ভার্স্কযের পাদদেশে এসে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন, মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

সোমবার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ফেসবুকের একটি ইভেন্টের মাধ্যমে তিনি এ ডাক দেন। এছাড়া সকাল সাড়ে ১০টায় একইস্থানে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।

জানা যায়, রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঢামেকে যান ঢাবির প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। প্রক্টর  বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। এটার লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে কিনা জানতে চাইলে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, সুতরাং এটা পুলিশ ব্যবস্থা নিবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু দিয়ে তদন্তে সাহায্য করবে। 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬