© সংগৃহীত
কর্মীদের মধ্যে শাড়ী বিতরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক নেত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় ওই হলের সহ-সভাপতি সালসাবিল রাবেয়াকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, হলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবোয়াকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো।