ঢাবিতে ছাত্রী হলে সংঘর্ষ: ছাত্রলীগের এক নেত্রীকে বহিষ্কার

০৬ জানুয়ারি ২০২০, ১২:৫৫ AM

© সংগৃহীত

কর্মীদের মধ্যে শাড়ী বিতরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক নেত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় ওই হলের সহ-সভাপতি সালসাবিল রাবেয়াকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে,  হলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবোয়াকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬