ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য বাংলাদেশের

০৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ AM
অ্যাডজুডিকেটর হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন সুদীপ্ত আহমেদ

অ্যাডজুডিকেটর হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন সুদীপ্ত আহমেদ © সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ-২০২০ (ডব্লিউইউডিসি)-এ অসাধারণ সাফল্য দেখালেন বাংলাদেশি বিতার্কিকরা। সেখানে অ্যাডজুডিকেটর হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত আহমেদ। অর্থনীতি বিভাগের ৯৬তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টার তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই অসাধারণ সাফল্যের কথা জানিয়েছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিতার্কিক দলও দারুন সাফল্য দেখিয়েছেন।

সাজিদ খন্দকার ও সৌরদিপ পালের সমন্বয়ে গঠিত আইবিএ-ডিইউ এ দল ওপেন কোয়ার্টার ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে। আর ওয়াসিফ আমিন খান ও কাজী আশফাকুল হকের আইবিএ-ডিইউ বি দল ওপেন অক্টো ফাইনালিস্ট হয়ে প্রতিযোগিতা শেষ করে।

প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে এনএসইউ-এ দলও। দলের আসিফ মেহেদী আদি এবং মিরাজ রহমান ইএসএল বিভাগে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের হয়ে বৈশ্বিক ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য দেখানোয় প্রশংসায় ভাসছেন তারা।

প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
close