ঢাবির বিজয় একাত্তর হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুল বাছির

০২ জানুয়ারি ২০২০, ০১:০৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকালে হল অফিসে বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভূক্ত ১ম স্ট্যাটিউটস এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তিন বছরের জন্য অধ্যাপক ড. আবদুল বাছিরকে বিজয় একাত্তর হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ করেন।

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, শিক্ষার্থীদের জীবনমান, পড়ালেখা এবং তাদের আবাসনের উন্নয়ন ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করাই আমাদের মূল দায়িত্ব। শিক্ষার্থীদের চাহিদাগুলো যখন আমাদের কাছে আসবে সেগুলো আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। কোনো সমস্যা যেন না থাকে সেটাই কাম্য থাকবে। তারপরেও সমস্যা তৈরি হবে। এ সমস্যার মধ্যে যেগুলো আমরা পারব সেগুলো আমরা নিজেরাই সমাধান করব। আর না পারলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬