ঢাবি উপাচার্যর বাসভবনে হামলা: পিছিয়েছে তদন্ত প্রতিবেদন

০২ জানুয়ারি ২০২০, ১২:৫৩ PM

© ফাইল ফটো

সরকরি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি নতুন তারিখ পড়েছে।

বৃহস্পতিবার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দিতে পারেননি। এজন্য ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন। আদালত পুলিশের সংশ্লিষ্ট পুলিশ কমকর্তা এসআই মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ২০১৮ সালের ৮ এপ্রিল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

হামলার ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা একটি মামলা করেন। এছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) ও শাহবাগ থানা পুলিশ আরো তিনটি মামলা করে। তবে চারটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬