ব্যতিক্রমী র‌্যাগ ডে’র আয়োজন মনোযোগ কাড়ল সবার

০২ জানুয়ারি ২০২০, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী র‌্যাগ ডে আয়োজন করে সবার মনোযোগ কাড়ল ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বেশ কিছু বিভাগের শিক্ষার্থীরা সমন্বিতভাবে এ র‌্যাগ ডে’র আয়োজন করেছেন। নতুন একটি ধারা তৈরির চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন বলে তারা জানিয়েছেন।

জানা গেছে, স্নাতক শেষে সাধারণ প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে র‌্যাগ ডে আয়োজন করে থাকেন। এতে বাড়তি ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও তৈরি হয়। এমনকি অন্য বিভাগের ক্লাসে বিঘ্ন ঘটারও অভিযোগ রয়েছে।

তবে এভাবে সমন্বিত র‌্যাগ ডে আয়োজন করায় ভোগান্তি কমিয়ে নিয়ে আসবে বলে অভিমত অনেকের। একদিনেই এ অনুষ্ঠান হওয়ায় ক্লাসেও তেমন বিঘ্ন ঘটবে না বলে অনেক শিক্ষার্থী মনে করেন। সবাই একসাথে র‌্যাগ ডে পালন করায় উৎসবের আমেজ পাওয়া যায় বলে আয়োজকরা জানিয়েছেন।

ব্যতিক্রমী এই র‌্যাগ ডে’র আয়োজন প্রসঙ্গে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিজান বলেন, ‘আমরা একটা ট্রেন্ড চালু করে রেখে যাচ্ছি। সবাই যেন পরবর্তীতে এইটা অনুসরণ করতে পারে। এছাড়া সব ডিপার্টমেন্ট একসাথে হওয়ায় একটা উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে।’

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. রিপন মিয়া বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য ভাল। সব ডিপার্টমেন্ট মিলে একটা সমন্বিত র‍্যাগ ডে হচ্ছে। সবার সাথে দেখা হচ্ছে। তবে খুব খারাপও লাগছে এই ভেবে যে, এদের মধ্যে অনেকের সাথে আর দেখা হবে না।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬