কড়া নিরাপত্তায় টিএসসিতে নববর্ষ উদযাপন

৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ PM

© টিডিসি ফটো

পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সাদামাটাভাবে ইংরেজি নতুন বছর উদযাপন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। টিএসসির রাজু ভার্স্কযে বিভিন্ন হল থেকে আগত শিক্ষার্থীরা নববর্ষের শুরুর সময় অর্থাৎ মধ্যরাত ঠিক ১২টায় উল্লাস-উদ্দীপনা, আতশবাজি, ফানুস উড়িয়ে এবং সেলফি তোলার মধ্য দিয়ে বর্ষবরণ করেন। অনেকে প্রচণ্ড আনন্দ চিৎকারের মধ্য দিয়ে প্রকাশ করেন নতুনকে বরণের খুশি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে নিরাপত্তার কড়াকড়িতে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন বলেন, আইনশৃঙ্খলা জোরদার করাটা ভালোই হয়েছে। আশাকরি ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। কথা হয় অন্য শিক্ষার্থীদের সঙ্গে। তাদের অনেকেই বলেন, কাড়াকড়ি ঠিক আছে কিন্তু মানুষের হয়রানি যেন না হয়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬