ফারাবী, নাজমুল ও ফারুককে রিলিজ দেয়া হবে

৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ PM
তুহিন ফারাবি (বায়ে) ও ফারুক হোসেন

তুহিন ফারাবি (বায়ে) ও ফারুক হোসেন © ফাইল ফটো

ডাকসু ভিপি নুরুল হকের পর এবার রিলিজ পাওয়ার তালিকায় রয়েছেন তুহিন ফারাবী, নাজমুল ইসলাম, ও ফারুক হোসেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে তারা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি বলে অভিযোগ তুলছেন। তাই হাসপাতাল থেকে ছাড় দেয়া হলে প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নেয়া হবে বলে দ্যা ডেইলি ক্যাম্পাস জানিয়েছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন।

এদিকে সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে রিলিজ দেয়ার অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি নুরুল হক। এছাড়া ‍তিনি গ্রেফতারের আশঙ্কাও রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমি হাঁটতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। কাশি দিলে পাঁজরে ব্যথা পাই। মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখি। আমার চিকিৎসার ব্যাপারে সন্দেহ আছে। আমাকে মেরে ফেলার জন্য আটবার হামলা করা হয়েছে। এগুলো করা হচ্ছে সরকারের ইশারায়।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দেয়। পরে হাসপাতাল ত্যাগ করার সময় সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান তিনি। এর আগে গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার শিকার হয়ে ঢামেকে ভর্তি হয়েছিলেন। এতদিন ঢামেকে ভর্তি ছিলেন ভিপি নুর। আজ দুপুর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

ডাকসু ভবনের হামলার ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এর প্রধান নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিপি নুরকে ছুটি দেয়া হয়েছে। গতকাল তার কাছে ছাড়পত্র বুঝিয়ে দেয়া হয়। এছাড়া নাজমুল, ফারাবী ও ফারুককে ছাড়পত্র দেয়া হবে। তিনি বলেন, তাদের অবস্থা ভালো আছে। কোনো সমস্যা হলে ফলোআপে আসতে বলা হয়েছে। এছাড়া নেফ্রোলজি বিভাগে সোহেল ও আমিনুর আছে।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায়- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। তবে হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ ওঠে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ অন্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬