ঢামেক থেকে ছাড়, প্রাইভেট মেডিকেলে ভর্তি নুররা

৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯ PM

© টিডিসি ফটো

ঢাকা মেডিকেল থেকে ভিপি নুরুল হক ও অন্যান্যদের ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাদের প্রাইভেট মেডিকেলে ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে। ভিপি নুরকে অ্যাম্বুলেন্স করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড় পায় তারা। দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন।

2 (2)

এদিকে যুগ্ম আহবায়ক মশিউর রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, উন্নত চিকিৎসার জন্য ভিপি নুরুলহক নুরকে প্রাইভেট মেডিকেলে নিয়ে যাচ্ছি। তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে দিন দিন অবনতি হচ্ছিল, তাই বাধ্য হয়ে তাকে প্রাইভেট মেডিকেলে নিয়ে যেতে হচ্ছে। সকলে দোয়া করুন।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬