ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি

৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ PM

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কর্মসূচিগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

পরেরদিন বুধবার সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী র‌্যালি অথবা আলোচনা সভা অথবা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬