মামলা প্রত্যাহার এবং ভিপি নুরের পদত্যাগ চাইলেন সাদ্দাম

২৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ফের ‘সাজানো’ আন্দোলন-আন্দোলন খেলা করলে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে কালক্ষেপন করবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসুর এজিএস এবং ছাত্রলীগের বিশ্বাবিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছয় দফা দাবি নিয়ে ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত’ পদত্যাগ করার আহবান জানান তিনি। এছাড়া তার দুর্নীতির বিষয়টি তদন্ত করারও দাবি জানান।

এসময় সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে আমরা বলতে চাই, ‘ভিপি নুরের অপকর্ম গোপন করা ও তার সংগঠনের বিস্তৃতির জন্য যদি পুনরায় সাজানো আন্দোলন-আন্দোলন খেলার ক্ষেত্র তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয়, শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়, তাহলে প্রশাসনের নিকট আহবান থাকবে কঠোর হস্তে তা দমন করার।’এছাড়া যদি প্রশাসন তা করতে ব্যর্থ হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে ডাকসু কোনমতেই কালক্ষেপন করবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এসময় আরো কয়েকটি দাবি তুলে ধরেন সাদ্দাম হোসেন।
দাবিগুলো হলো
১। ডাকসু নেতৃবৃন্দ, সিনেট সদস্য, হল সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার অভিযোগ প্রত্যাহার করতে হবে।
২।ডাকসু ভবনের ভিতরে অবস্থিত নূরের সহযোগী বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। ডাকসু ভবন ভাঙচুর এর সাথে জড়িত উভয় পক্ষের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে
৪। ডাকসু ভবন এর সিসিটিভি ফুটেজ উদ্ধার করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে
৫।দুর্নীতির দায়ে অভিযুক্ত ডাকসু ভিপি কে পদত্যাগ করতে হবে, নূরের দুর্নীতি তদন্ত কমিটি গঠন করতে হবে
৬।সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নূরকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে

 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬