রাস্তায় দুই মেয়েসহ প্রাণ গেল ঢাবির সাবেক শিক্ষার্থী

হাসপাতালে ভর্তি স্ত্রী ও ছোট ছেলে
২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ PM

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মেয়েকে নিয়ে বিদায় নিলেন সাইফুজ্জামান মিন্টু (৪৫)। তিনি ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থনী‌তি বিভাগের সা‌বেক শিক্ষার্থী এবং বাংলা‌দেশ ব্যাং‌কের যুগ্ম প‌রিচালক। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন স্ত্রী ও ছোট ছেলে। এ ঘটনায় ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে তাঁর সহপাঠি ও পরিচিতরা গভীর শোক প্রকাশ করছেন।

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তছনছ হয়ে গেল গোটা পরিবার। একটি সড়ক দুর্ঘটনা বেড়ানোর আনন্দকে বিষাদে ভরিয়ে দিল।

বার আউলিয়া হাইওয়ে থানা উপপরিদর্শক (এসআই) কাওছার উদ্দিন বলেন, আহত অবস্থায় সাইফুজ্জামান, তাঁর স্ত্রী ও ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাইফুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সকাল আটটার দিকে ফৌজদারহাট-বন্দর বাইপাস সংযোগ সড়ক এলাকার এই দুর্ঘটনা ঘটে। আর ঘটনাস্থলে মারা গেছে দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)। এই ঘটনায় তাঁর স্ত্রী কণিকা আক্তার (৩৫) ও শিশু ছেলে মন্টি (১০) আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যাংক কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি।

কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ও ফৌজদারহাট পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে নিহত তাসফিয়া ও তাসরিনকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট খায়রুল ইসলাম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের দিকে ঘুরছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি প্রাইভেটকারের সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে একটি প্রাইভেটকারে থাকা দুই বোন ঘটনাস্থলেই মারা যায়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬