নুরদের ওপর হামলা: ঢাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আজ

২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ PM
সাদ্দাম ও আখতার

সাদ্দাম ও আখতার © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনায় আজ রবিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক আখতার হোসেন এ সংবাদ সম্মেলন ডেকেছেন।

শনিবার ডাকসুর এজিএস সাদ্দাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় ডাকসু ভবনের কনফারেন্স রুমে হবে এই সংবাদ সম্মেলন। অন্যদিকে, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনরা ঢাবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। বেলা ১২টায় তাদের সংবাদ সম্মেলন হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুর ও তার সংগঠনের ৩৪ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে। তবে পুলিশের করা মামলায় ছাত্রলীগ নেতাদের নাম না থাকায় নুর নিজেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই দিনের হামলার ঘটনায় নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬