পেশি শক্তিধরদের নয়, ঢাবি সাধারণ শিক্ষার্থীদের

২৮ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পেশি শক্তিধরদের ক্যাম্পাস নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এখানে কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া যায় না। তাই যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের ঠাঁই ঢাবিতে হবে না বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংঘটনগুলোর নেতারা।

শনিবার বিকেলে শিক্ষার্থীদের নব গঠিত প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের পদযাত্রা ও সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ভিপি নুরুল হকের উপর হামলার চালিয়ে প্রমাণ করেছে, তারা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে চায়। যে ক্যাম্পাসে ছাত্রদের নির্বাচিত ভিপি নিরাপদ নয়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে প্রশ্নের বিষয়। ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসী ও দখলদারিত্বকে প্রশ্রয় দিয়ে চলছে বলে অভিযোগ করেছেন বক্তারা।

বর্তমান সময়ে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকার দলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস-দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ১২টি সক্রিয় ছাত্রসংগঠন। ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এই জোটটি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই ঘোষণা দেন। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাও।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের মধ্যে থাকা সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মাক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ।

দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ
  • ২৪ আগস্ট ২০২৬
মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতন করায় শিক্ষক আটক
  • ২৪ আগস্ট ২০২৬