সনজিতকে নিয়েও প্রোপাগাণ্ডা, ভুয়া ছবি ভাইরাল

২৬ ডিসেম্বর ২০১৯, ০৭:২২ PM
সনজিতের ভাইরাল হওয়া ভুয়া ছবি

সনজিতের ভাইরাল হওয়া ভুয়া ছবি © টিডিসি ফটো

রামদা হাতে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রামদা হাতে সনজিতের এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর আগে ঢাবি ছাত্র সিফাতের চাপাতি হাতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

তবে সনজিতের ছবিটি এডিট করে বসানো হয়েছে বলে জানা গেছে। সনজিতের ছাতা হাতে ধরে রাখা একটি ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে সেখানে রামদা জুড়ে দেয়া হয়েছে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে বাকযুদ্ধ। অনেকে বলছেন ছবিটি এডিট করা আবার অনেকে এটিকে আসল ছবি মনে করছেন।

আসল ছবি

মো. রেজাউল হক নামে একজন ফেসবুকে সনজিত এবং সিফাতের ছবি পোস্ট করে লিখেছেন, দুইটা ছবিই মিথ্যাচারের। একজন সবজি কেটেছে, আর সনজিতের হাতে ছিল ছাতা। এই প্রজন্ম ঠিক মিথ্যাচারের মধ্য দিয়েই রাজনৈতিক চর্চা করছে। তবে আনন্দের বিষয় এই যে, দুই পক্ষই মিথ্যাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই প্রজন্ম নিয়েই আমরা সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নে বিভোর! এই বিদ্বেষ আর রেষারেষির রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে না আসলে আগামী প্রজন্ম আর আগামীকাল আমাদের জন্যে অনেক বিভীষিকাময় হবে!

এ বিষয়ে জানতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তাদের পাওয়া যায়নি।

আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬