ঢাবিতে প্রথমবারের মতো সমন্বিত র‌্যাগ ডে

১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতিবছর বিভাগভিত্তিক র‌্যাগ ডে উদযাপিত হয়। তবে গতানুগতিক নিয়ম ভেঙ্গে প্রথমবারের মতো সমন্বিত র‌্যাগ ডে উদযাপন করবে বিশ্ববিদ্যালয়ের ১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা। আগামী ২ জানুয়ারি এই র‌্যাগ ডে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পালাবদল-৯৩ নামে ‘ছুটির ঘণ্টা বাজছে ঐ, আমরা তিরানব্বই’ স্লোগানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এই র‌্যাগ ডে উদযাপন করবে।

আয়োজকরা জানান, প্রতিবারই ক্যাম্পাসে বিভাগভিত্তিক র‍্যাগ ডে উদযাপিত হয়। সেখানে বিভাগের বন্ধুদের সাথেই আনন্দ ভাগাভাগি করা হয়। কিন্তু এবার আমরা চাই পুরো ১৩-১৪ সেশনের সবাই মিলে শেষবারের মত আনন্দে মেতে উঠতে। সেজন্য আমরা ব্যাচের শিক্ষার্থীরা সমন্বিতভাবে র‍্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করছি। যেখানে বন্ধুত্বের মেলবন্ধনে আবদ্ধ হয়ে সবাই একটি দিনের জন্য নিজেদেরকে হাসি আনন্দে মাতিয়ে রাখবো।

সমন্বিত এই র‌্যাগ ডের আহ্বায়ক ১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবির রায়হান। তিনি জানান, সকল শিক্ষার্থীকেই একসময় বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শেষ করতে হয়। আমরা ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরাও এর দ্বারপ্রান্তে। সকলের শেষের শুরুটা আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ হোক এ লক্ষেই আমাদের আয়োজন। প্রত্যাশা রাখছি সমন্বিত এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন স্মরণীয় ও অনুসরনীয় হয়ে থাকবে।

১৩-১৪ ব্যাচের শিক্ষার্থীরা জানায়, বিভাগভিত্তিক র‌্যাগ ডে উদযাপন নিয়ে নানা বিতর্ক আছে। বছরের শেষদিকে এসব র‌্যাগ ডে হয়, এসময় ক্লাস-পরীক্ষারও চাপ থাকে বেশী। বিচ্ছিন্নভাবে র‌্যাগ ডে হওয়ায় শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৩-১৪ ব্যাচ এ ধরনের কর্মকাণ্ডের দীর্ঘদিন ধরে বিরোধিতা করছে। এর থেকেই সমন্বিত র‌্যাগ ডের উদ্যোগ।

পুরো আয়োজনকে বেশ কয়েকটি পর্বে ভাগ করেছে আয়োজকরা। র‌্যাগ ডে তে প্রতি শিক্ষার্থীর জন্য থাকবে দুটি টিশার্ট। এগুলোর একটি সাদা এবং অন্যটি পোলো টিশার্ট। পোলো টিশার্ট র‌্যাগ ডের দিনে গায়ে দেবে সবাই। অন্যদিকে রং উৎসবে সাদা টিশার্টের সাথে সবাই রং মাখামাখিতে মেতে উঠতে পারবে।

আয়োজনের শুরুতেই থাকবে ব্যাচ র‍্যালি, মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় থাকবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার। সাংস্কৃতিক অনুষ্ঠানে ওয়ারফেজ, আভাস, কণা, সহজিয়া, ক্যাম্পাস ব্যান্ড (অসৃক,কৃষ্ণপক্ষ,আসর,ক্র‍্যাক প্লাটুন, স্ল্যাপ ফ্রম দ্যা লোজার্স) প্রভৃতি।

র‌্যাগ ডে’তে যোগ দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করা যাবে টিএসসির রেজিস্ট্রশন বুথে। এছাড়াও অনলাইনে BDevents24.com এই লিঙ্কে ঢুকেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন বাবদ ফি দিতে হবে ৫০০ টাকা। নগদের মার্চেন্ট একাউন্ট নাম্বার ০১৮৮০১৯২৩৯৬ এ টাকা জমা দিতে হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬