নুরদের ওপর হামলা নিয়ে বিস্মিত ভারতীয় গণমাধ্যম

১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ AM

© সংগৃহীত

ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে দু’দফা হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ভারতীয় বাংলা গণমাধ্যম এই সময়।

‘ভারতের আইন, অথচ বাংলাদেশে এনআরসি-সিএএ বিরোধী সমাবেশে হামলা!’ শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনে প্রতিবাদরত ভারতীয়দের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে।

ডাকসু সহ-সভাপতির ওপর হামলা চালানোর অভিযোগ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের উপরে। এ হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএবি) বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে হামলা চালানো হয়। এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

ভিপি নুরুল হক সেখানে এলে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা চালান। এতে নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ১০ জন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহসহ আহতরা চিকিৎসা নেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬