হামলার আগে মামুনের সঙ্গে কোলাকুলি করে নুর: জামালের লাইভ

১৮ ডিসেম্বর ২০১৯, ১০:২০ AM

© সংগৃহীত

ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে মঙ্গলবার দু’দফা মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের হামলার শিকার হন ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সহযোগীরা। এসময় তারাও পাল্টা অবস্থান নেন হামলাকারীদের বিরুদ্ধে।

এ ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের আরেক অংশের মুখপাত্র প্রফেসর ড. আ.ক.ম জামাল উদ্দিন। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ দাবি করেন তিনি। এসময় তার পাশে ছাত্রলীগ নেতা ও মঞ্চের নেতা পরিচয় দেয়া মিজানুর রহমান পিকুলও ছিলেন।

ভিডিওর শিরোনাম দেয়া হয়, ‘আজ মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে বহিষ্কৃতদের ও ভিপি নুরুের মধ্যে আতাতের সুন্দর এক নাটক মঞ্চস্থ হয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে।’

লাইভ ভিডিওতে প্রফেসর ড. আ.ক.ম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের নামে নুরদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ভাইরাল হয়েছে। এর সঙ্গে মঞ্চ জড়িত নয়। মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে মামুন ও বুলবুলের নেতৃত্বে কিছু লোক সেখানে হামলা করেছে। তাদের উশৃঙ্খল আচরণের জন্য বহিষ্কার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি একটি সাজানো নাটক। কেননা, কোন রকম পূর্বঘোষণা ছাড়া সমাবেশ ডেকেছে নুর। পূর্বপ্রস্তুতি ছাড়াই সেখানে হামলা করেছে মামুন-বুলবুলরা। আমাদের কাছে প্রমাণ আছে, হামলার আগে নুর ও মামুনকে একত্রে কোলাকুলি দেখা গেছে।’ এসময় সাজানো নাটক করার জন্য নুরের শাস্তি এবং মামুন-বুলবুলকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণার দাবি জানান।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬