ঢাবিতে ২১তম আন্তর্জাতিক গণিত সম্মেলনের শুরু

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন। এ বছর ২১তম এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘গণিত : চ্যালেঞ্জ ও বাস্তবতা’।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাবির ফলিত গণিত বিভাগ এবং বাংলাদেশ গণিত সমিতি যৌথভাবে এর আয়োজন করে।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণিতকে বিজ্ঞানের ভাষা হিসেবে বর্ণনা করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে অবশ্যই গণিতের জ্ঞান অর্জন করতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর অন্যান্য খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণিত বিষয়ে যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক এই সম্মেলন এক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, এতে দেশ বিদেশের শিক্ষক-গবেষকরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী রবিবার শেষ হবে।

যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬