ঢাবি সমাবর্তনের কস্টিউম বিতরণ শুরু কাল

০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষক ও গ্র্যাজুয়েটবৃন্দের কস্টিউম আগামী ৬ ও ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে। আর আগামী ৯ ডিসেম্বর বেলা দেড়ট থেকে রাত আটটা পর্যন্ত কস্টিউম ফেরত নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্য, শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ/পরিচালক এবং অধিভুক্ত সরকারি ৭ কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকবৃন্দের কস্টিউম বিতরণ করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দের কস্টিউম বিতরণ করা হবে কলা অনুষদ, কার্জন হল, বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে।

এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারী অধিভুক্ত সরকারী ৭ কলেজের গ্র্যাজুয়েটবৃন্দের কস্টিউম স্ব স্ব কলেজ থেকে বিতরণ করা হবে।

যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬