ঢাবি প্রযুক্তি ইউনিটের ফল প্রকাশ, পাস ৪ হাজার ৯০৩

০২ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ পরিচালিত প্রযুক্তি ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এই পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ২৯ নভেম্বর (শুক্রবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৩৯৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৬৯জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৯০৩ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ শিক্ষার্থী ভর্তি করা হয়।

 

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬