ঢাকা বিশ্ববিদ্যালয়

সার্টিফিকেট উত্তোলনে অনলাইন সেবা শুরু, সুবিধা পাচ্ছে না ৭ কলেজ

০১ ডিসেম্বর ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক সনদপত্র ও নম্বরপত্র উত্তলন সেবা কার্যক্রম চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১ ডিসেম্বর) থেকে কার্যক্রমের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। ফলে এখন থেকে সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে। https://service.du.ac.bd/home থেকে এ সেবা পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন সেবা এ তালিকায় যুক্ত হবে বলে জানা যায়। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউশন এবং অঙ্গীভুত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আওতায় আসলেও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এ সুবিধা পাবে না।

অনলাইনভিত্তিক সনদপত্র ও নম্বরপত্র উত্তলন সেবার  ওয়েবসাইটে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এসকল সেবা পেতে হলে আবেদনকারীকে প্রথমে Sign Up করার মাধ্যমে একাউন্ট তৈরি করতে হবে। পরবর্তীতে Log in করার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ স্ব-স্ব ড্যাসবোর্ডে যেতে পারবেন। ড্যাসবোর্ড থেকে কাঙ্ক্ষিত সেবার জন্য আবেদন করা যাবে।

জানা যায়, সেবা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন। ড্যাশবোর্ড ব্যবহার করার জন্য শিক্ষার্থীকে প্রথমে সাইন-আপ করতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনেই তাকে একটি পে স্লিপ প্রেরণ করা হবে।

ওই স্লিপটি প্রিন্ট করে জনতা ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দেয়া যাবে। ফি জমা হওয়ার সাথে সাথে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ড্যাশবোর্ডে দেখা যাবে। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তরও তাৎক্ষণিকভাবে ওই তথ্য চলে যাবে।

তবে, হল এবং লাইব্রেরী সংক্রান্ত আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে। নতুন পদ্ধতিতে হিসাবরক্ষণ অনেক দ্রুত ও সহজ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আবেদন ফরম পূরণ করা থেকে শুরু করে সার্টিফিকেট/মার্কশিট উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ৬টি ধাপে সম্পন্ন হবে, যার অগ্রগতি শিক্ষার্থী তার ড্যাশবোর্ড থেকে প্রত্যক্ষ করতে পারবেন।

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬