ঢাবিতে বুধবার থেকে চালু হচ্ছে ভেন্ডিং মেশিন, আসছেন মৌসুমী

০১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও এসিআই ফ্রিডম-এর যৌথ উদ্যোগে আগামী বুধবার (৪ ডিসেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। আজ রবিবার ডাকসু ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ও ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার।

তিনি জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সুবিধার ভিত্তিতে নির্ধারিত ১০টি স্পটে বসানো হবে কাঙ্ক্ষিত ভেন্ডি মেশিন। স্পট গুলো হলো- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলা ভবন ছাত্রী কমনরুম, ব্যবসায় শিক্ষা অনুষদ, সায়েন্স লাইব্ররি, চারুকলা অনুষদ, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল এবং কবি সুফিয়া কামাল হল।’

তিলোত্তমা জানান, ‘ভেন্ডিং মেশিন থেকে যেকোনো সময় ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। দাম বৃদ্ধি পেলেও ছাত্রীরা দশ টাকাতেই সেবাটি পাবে।’

ভেন্ডিং মেশিনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী বুধবার টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড.দীপু মনি। উদ্বোধন করবেন ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম , এসিআই কনজ্যুমার ব্রান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর ও জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমি।

এ উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ডাকসু সদস্য তিলোত্তমা বলেন, ‘আমরা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে সমাজে নারীদের পিরিয়ড নিয়ে যে ট্যাবু রয়েছে, সে ট্যাবুর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।’

তিনি দেশের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও এই সেবা চালু ও জনসচেতনতা বৃদ্ধির আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ছাত্র পরিবহণ সম্পাদক শামস-ঈ-নোমান, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিন অর্ণি, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, চিবল সাংমা, ফরিদা পারভীন, রাইসা নাসের, সাবরিনা ইতি ও সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence