সীরাতুন্নবী (স.) পালন উপলক্ষে আইআইইউসিতে আলোচনা সভা (ভিডিও)

৩০ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম (আইআইইউসি) সীরাতুন্নবী (স.) পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টায় ছাত্রীদের এবং দুপুর ২টায় ছাত্রদের পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক বাচিকশিল্পী চৌধুরী গোলাম মওলার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আলী আজাদীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল মোহাম্মাদ কাশেম। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শরীয়াহ অনুষদের ডীন ড. মোহাম্মাদ শাফী উদ্দীন মাদানী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় অনুষ্ঠানে বক্তারা রাসূল (স.) কে আদর্শ হিসাবে গ্রহণ করে নিজেদের জীবনে তা বাস্তবায়ন এবং মুসলিমদের হারানো ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নিজেদের জীবনে বাস্তবে রূপ দেওয়ার  আহবান জানান।

অনুষ্ঠানে নাতে-রাসূল পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬