ঢাবি ক্যাম্পাসে আসছে ইজিবাইক

৩০ নভেম্বর ২০১৯, ০৬:৪৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইলেকট্রিক্যাল রিচার্জেবল পরিবহন (ইজিবাইক)। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে এই উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একইসঙ্গে ক্যাম্পাসে ইজিবাইকের রুট, ভাড়া ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের মতামত জানাতে আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় ডাকসু।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. শামস-ঈ-নােমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে ইলেকট্রিক্যাল রিচার্জেবল পরিবহন ইজিবাইক চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কার্বন মুক্ত স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে দায়বদ্ধ। ক্যাম্পাসে ইজিবাইকের রুট, ভাড়া ও অন্যান্য যাবতীয় পরিকল্পনা সম্পর্কে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে মতামত বা পরিকল্পনা বা পরামর্শ প্রত্যাশা করছি।

ক্যাম্পাসে কবে নাগাদ ইজিবাইকে চালু হতে পারে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি মো. শামস-ঈ-নােমান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিসেম্বর থেকে হওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে এই পরিকল্পনা শেষে একটা সার্কেলকে /প্রতিষ্ঠান দিয়ে চালাবে।সাথে থাকবে প্রক্টর থাকবে কমিঠিতে।ডিসেম্বরেই নীতিমালা প্রনয়ণ করার সম্ভাবনা আছে।

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬