সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২৯ নভেম্বর ২০১৯, ১২:২৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১হাজার ৬৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ১৫০জন। ভর্তি পরীক্ষা সাত কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.7college.du.ac.bd) পাওয়া যাবে।

সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬