শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে চাই: ঢাবি উপাচার্য

২৮ নভেম্বর ২০১৯, ০১:২২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  মো. আখতারুজ্জামান বলেছেন, এমন শিক্ষার্থী গড়ে তুলতে চাই যারা মানবিক মূল্যবোধ ধারন করবে এবং বিপদগ্রস্ত অসহায় মানষদের পাশে দাঁড়াবে। বৃহস্পতিবার সকালে সিনেট ভবনের কনফারেন্স রুমে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি ।

অনুষ্ঠানে আই এফ আইসি ব্যাংকের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই এফ আইসি ব্যাংকের সিইও শাহ এ সারওয়ার, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.  এ এস এম মাকসুদুল কামাল  ও ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬