সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রীর মৃত্যু

২৩ নভেম্বর ২০১৯, ১১:৩৬ AM

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী সুমাইয়া আক্তার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। গতকাল শুক্রবার তার মৃত্যু হয়। 

জনা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন সুমাইয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সুস্থ হয়নি। পরে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল শুক্রবার (২২ই নভেম্বর) মৃত্যুবরণ করেন সুমাইয়া।

এদিকে তার মৃত্যুর খবরে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।মোফাজ্জল হোসেন সাদাত নামের তার এক সহপাঠী বলেন, সে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থী। কিন্তু ক্লাস না করার কারণে আমরা অনেকেই তাকে চিনিনা। আজ হঠাৎ করে তার মৃত্যুর খবর পাওয়ায় আমাদের সকল বন্ধু বান্ধব হতভম্ব হয়ে যাই।

সুমাইয়া আক্তার তার ফেসবুক প্রোফাইলে ১৭ নভেম্বর পোস্ট করেছিলেন, "হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় কালিমা নসিব কর এবং ঈমানের সাথে মৃত্যু দান করিও।"

১ অক্টোবর আরেকটি পোস্টে লিখেছেন, "একদিন এই পৃথিবী ছেড়ে হারিয়ে যাব, সবাই বের হবে আমার খোঁজে,পাওয়া যাবেনা আমার কোন সন্ধান।"

অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬