শেরেবাংলার ১৪৬তম জন্মবার্ষিকীতে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

২৬ অক্টোবর ২০১৯, ১২:০৯ PM

© টিডিসি ফটো

জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেরেবাংলার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হকের দোহিত্র এ কে ফাইয়াজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে মাজার প্রাঙ্গণে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেক।

হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?
  • ২৫ আগস্ট ২০২৬